টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচন-পরবর্তী গণসংযোগে ব্যস্ত অ্যাডভোকেট ফরহাদ ইকবাল
টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচন-পরবর্তী সময়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন । নির্বাচনের পর থেকেই তিনি নিয়মিতভাবে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানের ৭ম দিনে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। উপস্থিত এলাকাবাসীও তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরেন।
পরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নটিতে ইফতার মাহফিলে অংশ নেন তিনি। ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন,
“আমি ছিলাম, আছি, থাকবো আপনাদেরই মাঝে ইনশাআল্লাহ। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচন শেষ হলেও তিনি নিয়মিত মাঠে থেকে মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছেন, তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আগামীতেও এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সদর আসনের বিভিন্ন এলাকায় নির্বাচন-পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
খুলনার রাজনীতি ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগে...
আগস্ট ২৫, ২০২৬
খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু অসুস্...
আগস্ট ২৪, ২০২৬

