রাজনীতি

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৫, ২০২৬
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনকে অবৈধ দাবি করেছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। রোববার (২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাইদুল হক ছাদু বলেন প্রায় চার বছর আগে নামমাত্র দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। এরই মধ্যে দুই বছর আগে ওই কমিটির মেয়াদও শেষ হয়েছে।তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন। ফলে টাঙ্গাইল জেলা বিএনপি কার্যত এক নেতার কমিটিতে পরিণত হয়েছে। এ কারণে বর্তমান সভাপতি হাসানুজ্জামিল শাহীনের পদটি বৈধতা হারিয়েছে বলে দাবি করেন তিনি।ছাইদুল হক ছাদু আরও বলেন দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জেলা ছাত্রদল, যুবদল ও শহর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়নও পেয়েছিলেন তিনি। তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন না হওয়ায় দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক নেতাকর্মী পদ-পদবিহীন অবস্থায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। একই সঙ্গে নতুন নেতৃত্ব গড়ে ওঠার পথও বাধাগ্রস্ত হচ্ছে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন টাঙ্গাইলে একাধিক মন্ত্রী থাকার পরও দীর্ঘদিন ধরে জেলা বিএনপির নিজস্ব কোনো কার্যালয় নেই। ফলে নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।দলের তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করেও সফল হননি বলেও জানান ছাইদুল হক ছাদু।সংবাদ সম্মেলন থেকে তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন জেলা কমিটি গঠন এবং টাঙ্গাইল জেলা বিএনপির জন্য স্থায়ী দলীয় কার্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
Tags: টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির অবৈধ দাবি ছাইদুল ছাদুর

রাজনীতি

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনকে অবৈধ দাবি করেছেন জেলা বিএনপির...

আগস্ট ২৫, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কর্মসূচি

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে মশক নিধন কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর। সংগঠনের আহ্বায়ক **মিরাজুর...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য