রাজনীতি

রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যান

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬
রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যান
রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনি। সাক্ষাৎকালে তাঁরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি, চলমান বিভিন্ন বিষয় এবং খুলনা মহানগরীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় খুলনা নগরীর অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নসহ নগরবাসীর বিভিন্ন প্রত্যাশা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান সময়ে জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে খুলনার উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে তাঁরা একে অপরের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
Tags: রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক

রাজনীতি

মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উদযাপন মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উদযাপন

মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (...

আগস্ট ২৪, ২০২৬
এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন এস এম মুশফিকুর রহমান! এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন এস এম মুশফিকুর রহমান!

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন নেতৃত্ব গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্রের দাবি...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য