আইন-অপরাধ

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ কারবারি ও ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ১৫, ২০২৬
টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ কারবারি ও ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাব-১৪ জানায়, ১৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা রাজশাহীর মো. রাব্বি ইসলাম (২১)-কে ৫০ বোতল ফায়ারডিল ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

এদিকে, ১৫ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে রাজশাহীর মোছা. আম্বিয়া বেগম (৪২) ও মো. নাজিমুদ্দীন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের ভ্যানিটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে সদর উপজেলার বাসালিয়া এলাকা থেকে কালিহাতী থানার হত্যাচেষ্টা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া সখীপুর উপজেলার নলুয়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতির মামলায় (এনআই অ্যাক্ট ১৩৮) এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুসরাত জাহান নুপুর (৩৮)-কে আটক করা হয়।

বটিয়াঘাটায় প্রকাশ্য দিবালোকে চার্জার ভ্যান চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন বটিয়াঘাটায় প্রকাশ্য দিবালোকে চার্জার ভ্যান চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে।

Tags: টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে মাদকসহ

আইন-অপরাধ

বটিয়াঘাটায় প্রকাশ্য দিবালোকে চার্জার ভ্যান চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন বটিয়াঘাটায় প্রকাশ্য দিবালোকে চার্জার ভ্যান চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজার বিধান সড়ক এলাকায় প্রকাশ্য দিবালোকে একটি চার্জারচালিত ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্...

আগস্ট ৩০, ২০২৬
নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য