সিরাজগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন
সিরাজগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন
সিরাজগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬ – “সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিন আজ সিরাজগঞ্জে সফলভাবে অনুষ্ঠিত হলো।সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে
ফেব্রুয়ারি-২০২৬ এর নিয়োগ পরীক্ষার প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য দ্বিতীয় দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।
সিরাজগঞ্জ জেলা পুলিশ এক মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সকল প্রার্থীর সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত পুলিশ সুপার, সিআইডি ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),পাবনা, সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags:
সিরাজগঞ্জে
বাংলাদেশ
পুলিশে
ট্রেইনি
রিক্রুট
কনস্টেবল
(টিআরসি)
পদে
টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিত...
আগস্ট ২৭, ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...
আগস্ট ২৫, ২০২৬

