সিলেটে নারী পর্যটককে উত্যক্ত: আটক ৩ কিশোরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিল এলাকাবাসী
সিলেটে নারী পর্যটককে উত্যক্ত: আটক ৩ কিশোরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিল এলাকাবাসী
সিলেটের গোয়াবাড়ীর আলী বাহার চা বাগান এলাকায় বেড়াতে এসে এক নারী পর্যটক উত্যক্ত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর ও তরুণ ওই নারী পর্যটককে অনুসরণ করে অশোভন আচরণ করছে। এ সময় ওই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন,তোমরা মেয়ে দেখো নাই?” তবে অভিযোগ রয়েছে তার প্রতিবাদের পরও অভিযুক্তরা বিরক্ত করা অব্যাহত রাখে।ঘটনার ভিডিওটি ওই নারী নিজেই ফেসবুক লাইভে প্রচার করলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত তিন কিশোরকে শনাক্ত করে আটক করেন।স্থানীয় সূত্র জানায় পরে এলাকাবাসীর উদ্যোগে সালিশ বৈঠকের মাধ্যমে আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিশোররা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে বলেও দাবি করা হয়েছে।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।ঘটনাটি সামনে আসার পর পর্যটন এলাকায় নারী পর্যটকদের নিরাপত্তা ইভটিজিং প্রতিরোধ এবং স্থানীয়দের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Tags:
সিলেটে
নারী
পর্যটককে
উত্যক্ত:
আটক
কিশোরকে
অভিভাবকদের
জিম্মায়
খুলনার বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজার বিধান সড়ক এলাকায় প্রকাশ্য দিবালোকে একটি চার্জারচালিত ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্...
আগস্ট ৩০, ২০২৬
নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্...
আগস্ট ২৯, ২০২৬

