আইন-অপরাধ

র‌্যাবের অভিযানে টাঙ্গাইলে হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
জানুয়ারী ৩, ২০২৬
র‌্যাবের অভিযানে টাঙ্গাইলে হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার
র‌্যাবের অভিযানে টাঙ্গাইলে হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার
র‌্যাবের অভিযানে টাঙ্গাইল সদর থানার আব্দুর রাজ্জাক (৩৬) হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাছেদ (৩২) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগভের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার (২ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, এজাহারের বিবরণ অনুযায়ী ধৃত আসামি বাছেদসহ অন্যান্য আসামিদের সঙ্গে বাদী মোঃ আমির হোসেন (৪৮), পিতা-মৃত আজমত আলী, সাং-হাতিলা, থানা-সদর, জেলা-টাঙ্গাইলের ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। এ কারণে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন গত ৩ নভেম্বর রাতে বাদী মোঃ আমির হোসেন তার ভাই আব্দুর রাজ্জাক (৩২) ও ভাতিজা নাজমুল (১৯) কে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা এলাকায় পৌঁছালে ধৃত আসামি বাছেদসহ এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রাজ্জাক ও নাজমুল গুরুতর রক্তাক্ত জখম হন। আহতদের প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মোঃ আমির হোসেন বাদী হয়ে ৪ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে সখীপুর থানাধীন বাগভের এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাছেদ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আইন-অপরাধ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার আশাশুনি...

আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়নে মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলা...

আগস্ট ২৫, ২০২৬

0 মন্তব্য