পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: সালাহউদ্দিন আহমদ
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: সালাহউদ্দিন আহমদ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সকালে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন শহিদ পরিবার ও জাতিকে আশ্বস্ত করতে চাই—পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার সম্পন্ন করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।তিনি উল্লেখ করেন এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল।যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই এমন ঘৃণ্য কাজ করতে পারে—যোগ করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বরং বিশ্ব ইতিহাসেও নৃশংসতম ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত। ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ প্রতিবেদন আজও প্রকাশিত হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে এসেছে। তবে সে সময় প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। বর্তমান সরকার নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করবে না বলেও স্পষ্ট করেন তিনি। কমিশনের প্রতিবেদনে উল্লিখিত সুপারিশসমূহ এবং বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।জাতীয় শহিদ সেনা দিবস প্রসঙ্গে তিনি বলেন রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,তিন বাহিনীর প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিজিবি মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে সেনানিবাসে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন রয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্...
আগস্ট ২৫, ২০২৬
সমাজ বিনির্মাণে স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা স্কুল থেকে অবসর নিলেও সমাজ বিনির্মাণে তাদের মেধা, অভি...
আগস্ট ২৪, ২০২৬

