সারা দেশ

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন
অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঠাকূরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী জগেন চন্দ্র রায়ের বসতঘর। আগুনে ঘরবাড়ীর পাশাপাশি আসবাবপত্র, হাঁসের খামার কাপড় চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন শুরু করে। এমন সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন উদারতা ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটির পূনর্বাসনের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় টিন প্রদান করা হয়েছে। সম্প্রতি ফাউন্ডেশনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ীতে গিয়ে তাদের হাতে এসব নির্মাণ সামগ্রী তুলে দেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং দ্রুত পূনর্বাসনের আশ্বাস প্রদান করেণ। উদারতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, একটি দুর্ঘটনা একটি পরিবারের জীবনের সব অর্জন কেড়ে নিতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে উদারতা ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা জানান। সহায়তা পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা বলেন, আগুনে সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। মাথা গোঁজার ঠাঁই তৈরির চিন্তায় যখন অনিশ্চয়তায় ছিলেন, তখন উদারতা ফাউন্ডেশনের দেওয়া টিন ও পিলার তাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উদারতা ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
Tags: অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন

সারা দেশ

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঠাকূরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্...

আগস্ট ২৯, ২০২৬
সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আগামীর প্রজন্মের হাতে সবুজের বার্তা’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিভি...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য