সারা দেশ

ময়লার ভাগাড় থেকে ফুল-ফলের বাগান শিবপুরে ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬
ময়লার ভাগাড় থেকে ফুল-ফলের বাগান শিবপুরে ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ
ময়লার ভাগাড় থেকে ফুল-ফলের বাগান শিবপুরে ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ
নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার। নরসিংদীর শিবপুরে কয়েক বছর যাবত যেখানে ছিল পৌরসভার ময়লা,আবর্জনার ডিপো, দুর্গন্ধ আর জনদুর্ভোগ সেই স্থানটিই এখন পরিণত হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছ রোপনের মাধ্যমে পরিছন্ন পরিবেশ বান্ধব রাস্তা।সম্প্রীতি, এমন ব্যতিক্রমী উদ্যোগের বদলে গেছে নরসিংদীর শিবপুর বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র। দীর্ঘ বছর ধরে ওই এলাকা ও পথচারীদের জন্য ছিল ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন । স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, পরিবহনে চলাচলকারী সহ সকল শ্রেনী পেশার মানুষ ছিল ভীষণ অতিষ্ট। জনবসতি এলাকার গুরুত্বপূর্ণ দুইটি সড়কের দুই পাশে ফেলা ময়লার ভাগাড় থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হয়েছিল জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। দীর্ঘ বছরের এই ভোগান্তি থেকে মুক্তি জন্য সর্বস্তরের জনসাধারণের ছিল জোর দাবি। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর মানবিক উদ্যোগে অবশেষে সেই ময়লার ভাগাড় পরিস্কার করে সেখানে লাগানো হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছের চারা। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু,আব্দুর রহিম যৌথ ভাবে বাস্তবায়িত এই উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা,আবর্জনার স্তূপ পড়ে থাকত,সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ । ময়লার দুর্গন্ধের পরিবর্তে এখন ওই স্থানটি হয়ে উঠেছে পরিষ্কার পরিছন্ন পরিবেশ বান্ধব রাস্তা।
Tags: ময়লার ভাগাড় ফুল-ফলের বাগান শিবপুরে ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ

সারা দেশ

কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম না মেনে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিনজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দ...

আগস্ট ২৪, ২০২৬
বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চ...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য