আইন-অপরাধ

বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬
বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি
বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি
চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে একটি মসজিদ থেকে মাইক মেশিন চুরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়া বাজারের পূর্ব পাশে বদর শাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আমুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাফর বলেন, যোহরের নামাজ শেষে ইমামসহ মসজিদের লোকজন দুপুরের খাবার খেতে যান। পরে আসরের আজান দিতে এসে মাইক মেশিনটি পাওয়া যায়নি। তার ধারণা, যোহরের নামাজের পরপরই মেশিনটি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tags: বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি চট্টগ্রামের মসজিদ মেশিন

আইন-অপরাধ

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবি...

আগস্ট ২৪, ২০২৬
বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি

চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে একটি মসজিদ থেকে মাইক মেশিন চুরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য