টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৩
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৩
টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার প্রিভেন্টিভ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে টাঙ্গাইলে অপরাধ নিয়ন্ত্রণে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেফতারি পরোয়ানামূলে মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে ৬ জনকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছেজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Tags:
টাঙ্গাইলে
পুলিশের
অভিযানে
মাদকসহ
গ্রেফতার
অপরাধ
দমনে
জেলা
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবি...
আগস্ট ২৪, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে একটি মসজিদ থেকে মাইক মেশিন চুরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের...
আগস্ট ২৪, ২০২৬

