আইন-অপরাধ

চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬
চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩
চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩
খুলনা মহানগরীতে সংঘটিত চাঞ্চল্যকর মোঃ ইসমাইল শেখ (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে খুলনা সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি, তিনটি তাজা শর্টগানের কার্তুজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানাধীন মহির বাড়ি বড় খালপাড় ব্রিজের পশ্চিম পাশে মোঃ ইসমাইল শেখকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টার দিকে হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ ফারদিন খান (২৪)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি মোঃ রায়হান মোল্লা (২৪) ও মোঃ সাইফুল হাওলাদার (২৪)-কে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি, তিনটি তাজা শর্টগানের কার্তুজ, বিভিন্ন মোবাইল অপারেটরের নয়টি সিমকার্ড, B-COMPANY গ্রুপের সদস্যদের ব্যবহৃত পাঁচটি গেঞ্জি, তিনটি কপালে ব্যবহারের উপযোগী সার্চলাইট, একটি কালো রঙের কলেজ ব্যাগ এবং একটি চামড়ার ছোট পার্স। পুলিশ জানায়, উদ্ধার করা গেঞ্জিগুলোর সামনের পাশে ইংরেজিতে ‘B-COMPANY’ লেখা এবং সিংহের মাথার লোগো রয়েছে। পেছনের অংশে ‘দোয়া মে ইয়াদ রাখনা’ ও ‘সৌজন্যে নবাব’ লেখা রয়েছে। এসব চিহ্ন B-COMPANY গ্রুপের সদস্যরা লোগো হিসেবে ব্যবহার করে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলায় গ্রেফতার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। খুলনা মহানগর পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার আসামিদের মধ্যে মোঃ ফারদিন খানের বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও অন্যান্য মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। মোঃ রায়হান মোল্লার বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং মোঃ সাইফুল হাওলাদারের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। তদন্তসংশ্লিষ্টরা জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে কী ধরনের পরিকল্পনা ছিল, কারা এতে সহযোগিতা করেছে এবং এর সঙ্গে আরও কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ যতই পরিকল্পিত হোক কিংবা অপরাধীরা যতই সংঘবদ্ধ হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেএমপি। “নিরাপদ নগরী • জনগণের আস্থা • আইনের শাসন”
Tags: চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন

আইন-অপরাধ

চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩ চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩

খুলনা মহানগরীতে সংঘটিত চাঞ্চল্যকর মোঃ ইসমাইল শেখ (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে খুলনা সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়ি...

আগস্ট ২৪, ২০২৬
খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার

খুলনা সদর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার এজাহারনামীয় আসামি, পেশাদার চোর ও মাদক মামলার এক আসামিসহ মোট চা...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য