অর্থনীতি

সরিষাবাড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

রুবেল রানা
রুবেল রানা স্টাফ রিপোর্টার ( জামালপুর )
জুলাই ৪, ২০২৬
সরিষাবাড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ
সরিষাবাড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি পুনর্বাসন ও সহায়তা খাত থেকে বাস্তবায়িত এ কর্মসূচির লক্ষ্য হলো রোপা আমন ধানের আবাদ বৃদ্ধি, খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষের বিভিন্ন দিক সম্পর্কে পরামর্শ প্রদান করেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কর্মসূচির উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব বিভিন্ন প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষকরা যেন যথাযথভাবে এসব উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।বিনামূল্যে বীজ ও সার পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের এই সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। এ ধরনের কৃষি প্রণোদনা অব্যাহত থাকলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি"

অর্থনীতি

BANLAQR -এ লেনদেন করি
ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—
অগ্রণী ব্যাংকের "রোড শো" ‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—অগ্রণী ব্যাংকের রোড শো

‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।এরই ধ...

আগস্ট ১১, ২০২৬
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান টাঙ্গাইল ১২ মার্চ ২০২৬ ইং তারিখে গত ৯ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার...

মার্চ ১২, ২০২৬

0 মন্তব্য