সারা দেশ

ময়মনসিংহে Clean Sunday ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহে Clean Sunday ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
ময়মনসিংহে Clean Sunday ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
ময়মনসিংহে ‘Clean Sunday’ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে ‘Clean Sunday’ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ আগস্ট ২০২৬) মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও ময়মনসিংহ জিলা স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান।এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজায়ন নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।জেলা প্রশাসন সূত্রে জানা যায় পরিচ্ছন্ন ও সবুজ ময়মনসিংহ গড়ার লক্ষ্যে প্রতি রোববার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ‘Clean Sunday’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।
Tags: ময়মনসিংহে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত যেখানে আমি সেখানেই

সারা দেশ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় কায়সার কামাল: ‘কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় কায়সার কামাল: ‘কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই।

‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সং...

আগস্ট ২৩, ২০২৬
অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি অনিয়মের বিতর্কের পর সুন্দরগঞ্জের ইউএনও ইফফাত জাহান তুলির বদলি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্য...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য