কুয়াকাটায় অশিক্ষিত এবং সংবাদ মাধ্যম এর ভুয়া কার্ড এবং সাংবাঁদিকতার নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গিয়ে আটক
কুয়াকাটায় শিক্ষাগত যোগ্যতাহীন এবং সংবাদ মাধ্যম এর ভুয়া কার্ড এবং সাংবাঁদিকতার নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গিয়ে আটক
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় একটি খাবারের দোকানে গিয়ে পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ (ডেট) না থাকার অভিযোগ তুলে অর্থ দাবির অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কুয়াকাটার একটি খাবারের দোকানে গিয়ে মেহেদী হাসান নিজেকে ভোক্তা অধিকার বা সংশ্লিষ্ট কোনো সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। তিনি দোকানে থাকা কিছু খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই বলে দাবি করেন। এ বিষয়টি নিয়ে দোকান মালিককে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।দোকান মালিকের দাবি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হয়রানির ভয়ে তিনি ওই যুবককে ২০০ টাকা দেন। অভিযোগ রয়েছে, মেহেদী হাসান ওই টাকা গ্রহণ করে নিজের পকেটে রাখেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেন।একপর্যায়ে বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের নজরে আসে। পরে কুয়াকাটা প্রেস ক্লাবের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য সামনে আসে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন খাদ্যপণ্যের মান ও ভোক্তা অধিকার নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ; তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আইন প্রয়োগকারী বা নিয়ন্ত্রক সংস্থার পরিচয় ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে, তাহলে তা গুরুতর অপরাধ।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তবে অভিযুক্ত মেহেদী হাসানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
Tags:
কুয়াকাটায়
অশিক্ষিত
সংবাদ
মাধ্যম
ভুয়া
কার্ড
সাংবাঁদিকতার
নাম
খুলনায় অভিযান চালিয়ে একটি Yamaha V2 মোটরসাইকেল উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় মোঃ মোফাজ্জেল আল...
আগস্ট ২৯, ২০২৬
মির্জাপুরের বাঁশতৈলে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি ও সন্ত্রাসব...
আগস্ট ২৯, ২০২৬

