সারা দেশ

গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ২, ২০২৬
গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে  নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল
গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল
কালিহাতীর নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিন-কে সংবর্ধনা দিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ ২০২৬) গোহালিয়াবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল থেকে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মতিউল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক হিরো, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ.কে.এম আব্দুল আওয়াল এবং নারান্দিয়া ইউনিয়ন ইউপির সাবেক চেয়ারম্যান মোহর আলী। বক্তারা তাদের বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রধান অতিথি লুৎফর রহমান মতিন তার বক্তব্যে এলাকার উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং ইফতার পরিবেশন করা হয়।

সারা দেশ

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র
মীলাদুন্নবী (সা.) উদযাপন বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন। সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্...

আগস্ট ২৯, ২০২৬
গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু

গোপালপুরে কৃষকদল নেতার জানাজায় এমপি আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের জানাজ...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য