ঈদুল ফিতর সামনে রেখে শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা
ঈদুল ফিতর সামনে রেখে শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ ঢাকার উদ্যোগে মালিক-শ্রমিকদের সাথে বৈঠক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে সাভার আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনে ফ্যাক্টরি মালিক ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ ঢাকার উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়স্থ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) আবু কালাম সিদ্দিক পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ ঢাকা জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া পিপিএম এবং বিজিএমইএর প্রতিনিধি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহাবুবুল হক সজীব (পিপিএম) জনাব সৈয়দ ফয়সাল ইসলাম মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জনাব মোঃ রায়হান উদ্দিন মুরাদসহ সিনিয়র সহকারী পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।বৈঠকে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে— শ্রম সংক্রান্ত সমস্যা এককভাবে ও আলোচনার মাধ্যমে সমাধান ইচ্ছাকৃতভাবে শ্রম অসন্তোষ সৃষ্টি না করা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সড়ক অবরোধ থেকে বিরত থাকা শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধ মালিকদের বাসভবন ঘেরাও না করা এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস প্রদান নিশ্চিত করা।সভায় বক্তারা বলেন শিল্পে অস্থিরতা সৃষ্টি হলে উৎপাদন ব্যাহত হয় এবং শ্রমিক-মালিক উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তাই পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে যেকোনো সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।পরিশেষে পুলিশ সুপার উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মো: আল-মাহফুজ শাওন , খুলনা: খুলনার সিনিয়র সাংবাদিক ও প্রবীণ সংবাদকর্মী **এম হেফজুর রহমান** ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক সম...
আগস্ট ২২, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্...
আগস্ট ১৭, ২০২৬

