আইন-অপরাধ

মোহনগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড

মো. জাহিন খান
মো. জাহিন খান মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬
মোহনগঞ্জে মাদক সেবনের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পানুর গ্রামসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

আদালত সূত্রে জানা যায়, আটক তিন যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের অতিরিক্ত অর্থদণ্ড ভোগ করতে হবে।

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) এবং উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

Tags: মোহনগঞ্জে মাদক সেবনের অভিযোগে

আইন-অপরাধ

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় অস্ত্র ও গুলিসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাত...

আগস্ট ২২, ২০২৬
থানা হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যু: ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি থানা হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যু: ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় রাজু বিশ্বাস (২৬) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় ক...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য