আইন-অপরাধ

সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

মোঃ আল-মোতাকাব্বীর অর্ক
মোঃ আল-মোতাকাব্বীর অর্ক সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬
সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

​গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৫) এবং কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে দুটি মোটরসাইকেলসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা দুইজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মোটরসাইকেল দুটি চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানকালে সুযোগ বুঝে তাঁদের সাথে থাকা আরও দুইজন পালিয়ে যান। ​উদ্ধার করা মোটরসাইকেল দুটির মধ্যে একটি হোন্ডা ব্যান্ডের হোরনেট ১৬০ সিসি এবং অপরটি টিভিএস ব্যান্ডের অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি। জব্দকৃত মোটরসাইকেল দুটির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা। ​বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tags: সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার মোঃ আল-মোতাকাব্বীর অর্ক

আইন-অপরাধ

সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ সুন্দরগঞ্জে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

​গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...

আগস্ট ২৩, ২০২৬
লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকি...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য