আইন-অপরাধ

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬
খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় অস্ত্র ও গুলিসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলাম মনি খুলনা নগরীর ছোট বয়রা এলাকার শামসুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলে থাকা মনিরুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় একটি বাসায় একদল দুর্বৃত্ত প্রবেশ করে এক যুবককে খুঁজতে থাকে। তাকে বাসায় না পেয়ে দুর্বৃত্তরা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের মায়ের শরীরে বিদ্ধ হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওসি রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফুটেজে মনিরুল ইসলাম মনিকে ঘটনাস্থলের আশপাশে দেখা যায় বলে দাবি পুলিশের। এছাড়া শনিবার তার কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটিও ১০ আগস্টের ওই ঘটনার দিন ঘটনাস্থলে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই মনিরুলকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মনিরুল ইসলাম মনি ওই ঘটনায় জড়িত কি না এবং অস্ত্রটির উৎস ও ব্যবহারের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মনিরুলকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tags: খুলনা মেডিকেল অস্ত্রসহ গ্রেপ্তার সন্ত্রাসী গ্রেপ্তার খুলনা পুলিশ অস্ত্র উদ্ধার খুলনা সংবাদ হাসপাতাল নিরাপত্তা মেডিকেল এলাকা

আইন-অপরাধ

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় অস্ত্র ও গুলিসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাত...

আগস্ট ২২, ২০২৬
থানা হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যু: ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি থানা হেফাজতে রাজু বিশ্বাসের মৃত্যু: ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় রাজু বিশ্বাস (২৬) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় ক...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য