আইন-অপরাধ

বগুড়া শেরপুরে ব্রিটিশ আমলের রাস্তা দখলে ভোগান্তিতে শতাধিক পরিবার

মোঃ জাকির হোসেন
মোঃ জাকির হোসেন বগুড়া জেলা প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬
বগুড়া  শেরপুরে  ব্রিটিশ আমলের রাস্তা  দখলে  ভোগান্তিতে শতাধিক পরিবার

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে ব্রিটিশ আমলে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক দখল হয়ে যাওয়ায় এলাকাবাসীর চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিকল্প পথ না থাকায় কয়েক শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এক প্রবাসী নিজ জমি ইউনিউন পরিষদের নামে দান করলেও সমস্যার সমাধান হয়নি।
অভিযোগ সূত্রে ও   সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর চকগোলামের মূল সড়ক থেকে লাঙ্গলমোড়া পর্যন্ত সড়কটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়। মৌজা কালিয়াকৈর চকগোলামের সাবেক দাগ নম্বর ১১০ ও বর্তমান দাগ নম্বর ৪৪০–এর এই রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের একমাত্র যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
তবে সম্প্রতি সড়কটির পশ্চিমাংশে একটি পুকুর খনন করে এক ব্যক্তি দখল করে নেন। অন্যদিকে পশ্চিম অংশ থেকে বেটখের-কালিয়াকৈর মূল সড়ক পর্যন্ত প্রায় ১৮০ ফুট জায়গা যৌথ মালিকানাধীন হলেও আরেক ব্যক্তি সেখানে চলাচল বন্ধ করে দেন। এতে পুরো সড়কটি চলাচলের  অচল হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, বিকল্প কোনো রাস্তা না থাকায় তারা চরম ভোগান্তির শিকার হয়ে  আছেন। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, শিশুদের স্কুলে পাঠানো কিংবা কৃষিকাজে মাঠে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. রহমতুল বারী নিজের তিন শতাংশ জমি সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রি করে দেন, যাতে নতুন করে রাস্তা নির্মাণ করা যায়। কিন্তু পুরোনো রাস্তা দখলমুক্ত না হওয়া এবং নতুন রাস্তার সঙ্গে মূল সড়কের সংযোগ না থাকায় উদ্যোগটি কার্যকর হচ্ছে না। তার ফলে 
গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা ও আখতার হোসেন বলেন, “ব্রিটিশ আমলের রাস্তাটি দখল হয়ে গেছে। মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না। রাস্তাটি ইউনিয়ন পরিষদের নামে হলেও দখলদারদের কারণে তা মূল সড়কের সঙ্গে যুক্ত করা যাচ্ছে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
রাস্তাকে কেন্দ্র করে সংঘাতও দেখা দিয়েছে। হামলার শিকার হয়েছেন  কে. এম. জহুরুল হক (৬২) বাদী হয়ে গত ৭ এপ্রিল শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি অভিযোগ করে বলেন,  বিবাদী  মো. ফাহমিদুর রহমান রনি, মো. খুরশিদ হাসান বাবু ও মো. নবীর উদ্দিন সরকার আমাকে  ও আমার পরিবারকে রাস্তা ব্যবহার করতে বাধা দিচ্ছেন। পাশাপাশি অকথ্য ভাষায়  গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আমি“উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেছি। প্রাণনাশের আশঙ্কায় থানায় জিডিও করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”
অভিযুক্তরা হলেন  ফাহমিদুর রহমান রনি( ৪২)পিতা, নবীর উদ্দিন ( ৬৫)খুরশিদ হাসান বাবু( ৪৮)পিতা মৃত নুরুল ইসলাম  নবীর উদ্দিনের (৬৫)পিতা মৃত আব্দুল  জোববার। 
অভিযুক্ত নবীর উদ্দিন কে জিজ্ঞেস করলে তিনি বলেন রাস্তারটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এটা আমাদের উত্তরাধিকার সম্পত্তি।আদালত যে রায় দিবে  তাই আমরা মেনে নিব। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার বলেন, “রাস্তাটি নিয়ে উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু কোনো সমাধান হয়নি। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।”

Tags: বগুড়া শেরপুরে ব্রিটিশ আমলের রাস্তা

আইন-অপরাধ

বটিয়াঘাটায় প্রকাশ্য দিবালোকে চার্জার ভ্যান চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন বটিয়াঘাটায় প্রকাশ্য দিবালোকে চার্জার ভ্যান চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজার বিধান সড়ক এলাকায় প্রকাশ্য দিবালোকে একটি চার্জারচালিত ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্...

আগস্ট ৩০, ২০২৬
নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য