১৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর বিশেষ অভিযানে সাফল্য
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে
মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি ফজলুল হক (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার হেফাজত থেকে ১৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৪২, তারিখ ২৬/০২/২০২৬ খ্রিস্টাব্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানায় মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার আশাশুনি...
আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইলে মাদকবিরোধী র্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়নে মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলা...
আগস্ট ২৫, ২০২৬

