টাঙ্গাইলে (সদর-০৫ আসনে)সুলতান সালাউদ্দিন টুকু এর পক্ষে ৩১ দফা লিফলেট বিতরণ
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনয়নের চরপৌলী হাটে ধানের শীষে ভোট চেয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণের অব্যাহত রেখেছেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের নেতা-কর্মীরা। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের হাট-বাজার, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু’র পক্ষে ভোট চেয়ে এবং ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর) এর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জয়নাল আবেদীন, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বিদ্যুৎ শ্রমিকদল নেতা সোহেল, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আল আমিন বাবু, ইউনিয়ন শ্রমিক দল নেতা সোলাইমানসহ জেলা ও উপজেলা শ্রমিক দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মী বৃন্দ ভোটার এলাকা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও পথসভা করেন এবং আগামীতে টাঙ্গাইল কে একটি সুন্দর নগরি উপহার দেওয়ার আশ্বাস অভিব্যক্ত করেন।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলী আসগর লবী ও তাঁর সহধর্মিনীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯ আগস্ট) আছরবাদ শ...
মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (...

