আইন-অপরাধ

ধুনটে গৃহবধূকে জিম্মি করে মোবাইল ছিনতাই,থানায় অভিযোগ

Md Hanjala
Md Hanjala উপজেল প্রতিনিধি, ধুনট
আগস্ট ৩০, ২০২৬
ধুনটে গৃহবধূকে জিম্মি করে মোবাইল ছিনতাই,থানায় অভিযোগ
ধুনটে গৃহবধূকে জিম্মি করে মোবাইল ছিনতাই,থানায় অভিযোগ
বগুড়ার ধুনটে দেশীয় তৈরি অস্ত্রের মুখে জিম্মি করে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর বাড়ি থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার পেশায় গৃহিণী। গত ২৫ আগস্ট সকালে তিনি নিজ বাড়িতে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন, আর তার স্বামী তখন গিয়েছিলেন স্থানীয় বাঙালি নদীতে মাছ শিকারে। এই সুযোগে একই গ্রামের খোকা প্রামানিকের ছেলে জুয়েল রানা বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দেখিয়ে জেসমিন আক্তারকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় জেসমিন আক্তারের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে কৌশলে পালিয়ে যায় জুয়েল রানা। এ ঘটনায় ২৬ আগস্ট জুয়েল রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেসমিন আক্তার। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। এ বিষয়ে ধুনট থানার এএসআই নুর আলম বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।
Tags: ধুনটে গৃহবধূকে জিম্মি মোবাইল ছিনতাই থানায় অভিযোগ বগুড়ার

আইন-অপরাধ

ধুনটে গৃহবধূকে জিম্মি করে মোবাইল ছিনতাই,থানায় অভিযোগ ধুনটে গৃহবধূকে জিম্মি করে মোবাইল ছিনতাই,থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে দেশীয় তৈরি অস্ত্রের মুখে জিম্মি করে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর বাড়ি থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক...

আগস্ট ৩০, ২০২৬
লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড

লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদী ব্যবহার করে অবৈধভাবে বা...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য