আলী আসগর লবী ও তাঁর সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনায় আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলী আসগর লবী ও তাঁর সহধর্মিনীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৯ আগস্ট) আছরবাদ শিরোমণি বিএনপি কার্যালয়ে ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ হাদিউজ্জামান।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন।
এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা হারুন আর রশিদ, মোঃ মতিউর রহমান, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ লিমন মোল্লা, মোল্লা সোহাগ হোসেন, সজীব হোসাইন, সাগর ভূঁইয়া, আলাউদ্দিন শেখ, পলাশ শেখ, আবুল কালাম আজাদ, সবুজ শেখ, রবিউল ইসলাম, নিজাম উদ্দিন, রিয়াজুল ইসলাম, মাহবুব হোসেন, হাবিবুর রহমান সবুজ, আসাদুল ইসলাম শুকুর, মোহাম্মদ মুসা, নুরুজ্জামান আকুঞ্জি, শফিকুল ইসলাম ও আল আমিন সিকদারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মোঃ আলী আসগর লবী ও তাঁর সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাঁদের সুস্থতা ও রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
পরে তাঁদের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল জব্বার।
দোয়া মাহফিলে আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tags:
আলী
আসগর
লবী
তাঁর
সহধর্মিনীর
দ্রুত
সুস্থতা
কামনায়
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলী আসগর লবী ও তাঁর সহধর্মিনীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯ আগস্ট) আছরবাদ শ...
আগস্ট ২৯, ২০২৬
মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুন্নাহার আপুর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (...
আগস্ট ২৪, ২০২৬

