টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ২৬
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ধারাবাহিক ও সমন্বিত অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ২৬।
০৮ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশের সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালিত হয়।অভিযানে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে এসব গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয়।মাদকদ্রব্য উদ্ধার মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়—৯০ (নব্বই) গ্রাম হেরোইন ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা১০০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারের সঙ্গে জড়িত ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে কঠোর নজরদারি ও অভিযান জোরদার করা হয় যার ফলে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয় টাঙ্গাইল জেলা পুলিশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিন সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আ...
আগস্ট ২৩, ২০২৬
**নিজস্ব প্রতিবেদক:** গাজীপুরের শ্রীপুরে সরকারি বন ও খাসজমি দখল করে গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সা...
আগস্ট ২২, ২০২৬

