আইন-অপরাধ

লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬
লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকিব ও সাগর আহম্মেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি লবণচরার কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার সহযোগী আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার সাইফি ও রাকিবকে সঙ্গে নিয়ে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় ফলোআপ অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় মামলার অপর আসামি সাগর আহম্মেদকেও গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার সাগর আহম্মেদের দেওয়া তথ্য ও তার নিজ হাতে দেখিয়ে দেওয়ার ভিত্তিতে তার খালু জাহিদুল ইসলামের হাঁস-মুরগির টিনের খোপের কার্নিশ থেকে অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি এবং একটি কুড়াল। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়েছে। তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন উল্লেখ্য, গত ১৯ আগস্ট বুধবার খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় একই এলাকার আশি বিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হন। এর কয়েক ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশি বিঘা এলাকায় নাজমুল (১৯) নামে আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার সাইফিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদেরও আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
Tags: লবণচুরিা জোড়া খুন সন্ত্রাসী গ্রেপ্তার সাইফি অস্ত্র উদ্ধার পুলিশ অভিযান খুনের রহস্য অপরাধ সংবাদ

আইন-অপরাধ

শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি

**নিজস্ব প্রতিবেদক:** গাজীপুরের শ্রীপুরে সরকারি বন ও খাসজমি দখল করে গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সা...

আগস্ট ২২, ২০২৬
লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬ লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীর লবণচরা থানার এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও লবণচরা এলাক...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য