রাজনীতি

ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল
ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনায় ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা ও মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সংগঠনটির উদ্যোগে নিজস্ব ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠায় নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক, অলিগলি ও মশার সম্ভাব্য প্রজননস্থলে ফগিং করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে সচেতন করা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু এখন শুধু একটি পরিবারের সমস্যা নয়; এটি নগরবাসীর সম্মিলিত জনস্বাস্থ্যের বিষয়। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই নিজস্ব উদ্যোগে ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে মাঠে নামা হয়েছে।

তারা আরও বলেন, নগরীর যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি কিংবা মশার উপদ্রব রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে প্রচারণাও চালানো হবে।

নেতৃবৃন্দ বলেন,

“জনগণের পাশে, জনকল্যাণে”— এই প্রত্যয়কে সামনে রেখে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতেও মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকবে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় এমন সামাজিক উদ্যোগ নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশক নিধন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিএনপির বিজয় র্যালি
Tags: ডেঙ্গু ডেঙ্গু মোকাবিলা মশক নিধন ফগার মেশিন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল জনসচেতনতা জনস্বাস্থ্য

রাজনীতি

ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা ও মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে খুলনা মহানগর স্বে...

আগস্ট ২১, ২০২৬
প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু

রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপ...

জুলাই ১৮, ২০২৬

0 মন্তব্য