রাজনীতি

সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

জহুরুল ইসলাম জুয়েল
জহুরুল ইসলাম জুয়েল জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
সেপ্টেম্বর ১, ২০২৬
সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, প্রকৃতিকে ধ্বংস করে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন, নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, জলাভূমি ও নদী ভরাটসহ বিভিন্ন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির ওপর বিরূপ প্রভাবের কারণে দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে সারা দেশের মতো সিংগাইরেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, আব্দুল মান্নান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নুর উদ্দীন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক নুর আলম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tags: সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী

রাজনীতি

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলব...

সেপ্টেম্বর ১, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওলামা বিষয়ক সহযোগী সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছ...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য