প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির লক্ষ্য: আরিফুজ্জামান অপু
মোঃ আব্দুর রায়হান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি নিরাপদ, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ আরিফুজ্জামান (অপু)।
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক মতপার্থক্য ও মতভিন্নতা থাকবে, নাগরিক অধিকার নিশ্চিত থাকবে এবং রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; তবে কোনো ধরনের সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থাকবে না।”
আরিফুজ্জামান অপু বলেন, জনগণের সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে রাজনৈতিক দল ও নেতাকর্মীদেরও জনগণের পাশে দাঁড়ানো, মানুষের কথা শোনা এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি হোক মানুষের জন্য। আমাদের সংগ্রাম হোক মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে বাংলাদেশ আরও নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে।
সবশেষে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের স্বার্থই সবার আগে।”
বাংলাদেশ জিন্দাবাদ।
মোঃ আরিফুজ্জামান (অপু)
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক
ঠাকুরগাঁও জেলা ছাত্রদল
Tags:
প্রতিহিংসার
রাজনীতি
নয়
মানুষের
অধিকার
প্রতিষ্ঠাই
হোক
মোঃ আব্দুর রায়হান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি নিরাপদ, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জ...
আগস্ট ৩১, ২০২৬
খুলনার রাজনীতি ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগে...
আগস্ট ২৬, ২০২৬

