সারা দেশ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি পরীক্ষায় আরও ৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে এ সময়ের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা উদ্বেগ তৈরি করছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া ও শরীরে র‌্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাও গুরুত্বপূর্ণ।হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
Tags: হামের উপসর্গে ঘণ্টায় আরও মৃত্যু নতুন আক্রান্ত

সারা দেশ

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ৩১ ওয়ার্ডে একযোগে লার্ভা নিধন অভিযান খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ৩১ ওয়ার্ডে একযোগে লার্ভা নিধন অভিযান

খুলনা মহানগরীতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসি...

সেপ্টেম্বর ১, ২০২৬
বোয়ালখালীতে হাসান চৌধুরীর জন্মদিনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বোয়ালখালীতে হাসান চৌধুরীর জন্মদিনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ-জৈষ্ঠ্যপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ও আগামী দিনের চেয়ারম্যান পদপ্রা...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য