রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী

Md Hanjala
Md Hanjala উপজেল প্রতিনিধি, ধুনট
আগস্ট ৩১, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ধুনটের হানজালা আল আজাদী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওলামা বিষয়ক সহযোগী সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার ধুনট উপজেলার কৃতি সন্তান হানজালা আল আজাদী। এনসিপির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও আলেম সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্য হানজালা আল আজাদী এনসিপি এবং ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "আমাকে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স-এর কেন্দ্রীয় কমিটির সদস্য করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশ ও ইসলামের কল্যাণে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।"তিনি আরও বলেন, "আলেম সমাজের অধিকার রক্ষা এবং একটি সুন্দর, ন্যায়পরায়ণ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমার সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। সংগঠনের এই নতুন দায়িত্ব পালনে আমি ধুনট উপজেলাবাসীসহ দেশের সকল স্তরের আলেম, ওলামা ও তাওহীদী জনতার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এদিকে ধুনটের সন্তান হানজালা আল আজাদী এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স-এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ধুনট উপজেলার স্থানীয় আলেম সমাজ, এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
Tags: জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর সহযোগী ওলামা সংগঠন ন্যাশনাল

রাজনীতি

প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির লক্ষ্য: আরিফুজ্জামান অপু প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির লক্ষ্য: আরিফুজ্জামান অপু

মোঃ আব্দুর রায়হান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি নিরাপদ, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জ...

আগস্ট ৩১, ২০২৬
খুলনার প্রখ্যাত জননেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের ২৩তম শাহাদাতবার্ষিকী আজ খুলনার প্রখ্যাত জননেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের ২৩তম শাহাদাতবার্ষিকী আজ

খুলনার রাজনীতি ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগে...

আগস্ট ২৬, ২০২৬

0 মন্তব্য