সারা দেশ

যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ১, ২০২৬
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের (৪৫) বসতবাড়িতে এ ঘটনা ঘটে।প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাদের ঘরে মোট সাতজন সন্তান রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তার আগের দুই স্ত্রীর সঙ্গে পূর্বেই বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ তৃতীয় স্ত্রীও নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশু—সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর)—কে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপর কামাল হোসেন নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য রয়েছে। ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে পারিবারিক কোনো বিরোধ বা অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
Tags: যশোরে সন্তানকে হত্যার বাবার আত্মহত্যা যশোরের শার্শা উপজেলায়

সারা দেশ

যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমি...

সেপ্টেম্বর ১, ২০২৬
দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য