সারা দেশ

ক্যাম্পাস সবুজায়নে বিশেষ উদ্যোগ: ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
সেপ্টেম্বর ১, ২০২৬
ক্যাম্পাস সবুজায়নে বিশেষ উদ্যোগ: ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ
ক্যাম্পাস সবুজায়নে বিশেষ উদ্যোগ: ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।   সোমবার দুপুরে কলেজ ছাত্রদলের নেতা বায়জিদ হাসান ঝলকের নেতৃত্বে সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের  নেতাকর্মীরা অংশ নেন। তারা কলেজ প্রাঙ্গণের বিভিন্ন খালি জায়গায় পরিবেশবান্ধব ও ফলজ-বনজ প্রজাতির চারা রোপণ করেন। কর্মসূচি শেষে ছাত্রদল নেতা ঝলক জানান, নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ও  ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্দেশ দিয়েছেন দলের সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ করার জন্য এজন্যই আমার এই কর্মসূচি।  জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অঞ্চলটিকে সবুজায়নে রূপান্তর করতে  এ উদ্যোগ নেয়া । ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় সুসং সরকারি কলেজ শাখা ছাত্রদল আগামী দিনেও পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ঝলক
Tags: ক্যাম্পাস সবুজায়নে বিশেষ উদ্যোগ: ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে

সারা দেশ

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ৩১ ওয়ার্ডে একযোগে লার্ভা নিধন অভিযান খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ৩১ ওয়ার্ডে একযোগে লার্ভা নিধন অভিযান

খুলনা মহানগরীতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসি...

সেপ্টেম্বর ১, ২০২৬
বোয়ালখালীতে হাসান চৌধুরীর জন্মদিনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বোয়ালখালীতে হাসান চৌধুরীর জন্মদিনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ-জৈষ্ঠ্যপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ও আগামী দিনের চেয়ারম্যান পদপ্রা...

সেপ্টেম্বর ১, ২০২৬

0 মন্তব্য