সাভারে র্যাবের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সাভারে র্যাবের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এবং মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো. সবুজ মিয়া (৩২)কে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।র্যাব জানায় দেশের আইন-শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইলের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সবুজ মিয়ার অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে র্যাব-৪-এর সিপিসি-২ নবীনগরের সহযোগিতায় ঢাকা জেলার সাভার মডেল থানার রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া সবুজ মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি সাভার মডেল থানারমাদকমামলানং-৪০(০৬)২৩-এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ৮(ক) অনুযায়ী দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।র্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
Tags:
সাভারে
র্যাবের
অভিযানে
মাদক
মামলায়
বছরের
সাজাপ্রাপ্ত
পলাতক
মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ৩...
আগস্ট ২৪, ২০২৬
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবি...
আগস্ট ২৪, ২০২৬

