সারা দেশ

কংস নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
জুলাই ১৬, ২০২৬
কংস নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
কংস নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের সীমান্তবর্তী কংস নদীর অব্যাহত ভাঙনে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ অবকাঠামো হুমকির মুখে পড়ায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের মানুষ। রবিবার (১২ জুলাই) বিকেলে কংস নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, মাদ্রাসা ছাত্র, যুবসমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ শত শত মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নদীভাঙন রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। এসময় বক্তব্য রাখেন, মীর নুরুল আমিন, মুফতি জাহাঙ্গীর আলম সালমানী, মো. আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, হেলাল উদ্দিন, কাজিম উদ্দিন, আহমেদ আলী, জাহানারা বেগম, রুবি আক্তার, রিজিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাহানারা বেগম বলেন , কংস নদীর ভয়াবহ ভাঙনের কারণে বছরের পর বছর ধরে ফসলি জমি, অসংখ্য বসতবাড়ি, গাছপালা, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর ভাঙন অব্যাহত থাকায় অনেক পরিবার ইতোমধ্যে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রতিনিয়ত নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কাজিম উদ্দিন বলেন, কংস নদী একসময় এ অঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম অবলম্বন ছিল। কিন্তু বর্তমানে পাহাড়ি ঢলে নদীর তীব্র স্রোতে ভাঙনের কবলে এলাকার রাস্তাঘাট, পরিবেশ, অর্থনীতি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের ঘর বাড়ি বিলিন হয়ে গেছে, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী শাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মানববন্ধনে অংশগ্রহণকারী মীর নুরুল আমিন বলেন,, খুব দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার,সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি দ্রুত নদীভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি তারা বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির আন্তরিক সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন, যাতে দ্রুত একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়। মানববন্ধনে ব্যানারে লেখা ছিল, "আমরা বাঁচতে চাই, কংস নদীর ভাঙন থেকে আমাদের রক্ষা করুন।" এ স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং বলেন, কংস নদীকে রক্ষা করা মানেই হাজারো মানুষের জীবন, জীবিকা, কৃষি ও বসতভিটা রক্ষা করা। মানববন্ধন শেষে, স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এবং এলাকা বাসী নদী ভাঙ্গন থেকে বাঁচতে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
Tags: কংস নদী নদী ভাঙন স্থায়ী বাঁধ মানববন্ধন দাবি এলাকাবাসী নদীভাঙন রোধ বাঁধ নির্মাণ

সারা দেশ

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন ঠাকূরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্...

আগস্ট ২৯, ২০২৬
সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আগামীর প্রজন্মের হাতে সবুজের বার্তা’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিভি...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য