রাজনীতি

খুলনায় ইসলামী আন্দোলনের ২৮ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬
খুলনায় ইসলামী আন্দোলনের ২৮ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
খুলনায় ইসলামী আন্দোলনের ২৮ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইমরান হোসাইন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা দ্বীন ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর; শেখ মোহাম্মদ সালিম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর; আলহাজ্ব আবু তালেব, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা সদর থানা এবং মুন্সি আব্দুল মান্নান, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা সদর থানা। সম্মেলনে ২৮ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ আশরাফুল ইসলাম সভাপতি এবং মোঃ রেদওয়ান করিম রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা সভাপতি: মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ-সভাপতি: মোঃ ইব্রাহিম মোল্লা সহ-সভাপতি: মোহাম্মদ বাচ্চু সহ-সভাপতি: মোহাম্মদ বুলবুল আহমেদ সাধারণ সম্পাদক: মোঃ রেদওয়ান করিম রিপন সাংগঠনিক সম্পাদক: মোঃ আব্দুল্লাহ গাজী অর্থ সম্পাদক: মোহাম্মদ জাকির হোসেন সম্মেলনে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
Tags: খুলনায় ইসলামী আন্দোলনের নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত খুলনা

রাজনীতি

খুলনায় ইসলামী আন্দোলনের ২৮ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত খুলনায় ইসলামী আন্দোলনের ২৮ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় ইসলামী আন্দোলন বা...

সেপ্টেম্বর ২, ২০২৬
প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির লক্ষ্য: আরিফুজ্জামান অপু প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির লক্ষ্য: আরিফুজ্জামান অপু

মোঃ আব্দুর রায়হান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি নিরাপদ, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জ...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য