খেলাধুলা

জাতীয় পর্যায়ে ক্রিকেটে টাঙ্গাইল জেলাকে হারিয়ে জয়ী নারায়ণগঞ্জ জেলা

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
জাতীয় পর্যায়ে ক্রিকেটে টাঙ্গাইল জেলাকে হারিয়ে জয়ী নারায়ণগঞ্জ জেলা
জাতীয় পর্যায়ে ক্রিকেটে টাঙ্গাইল জেলাকে হারিয়ে জয়ী নারায়ণগঞ্জ জেলা
জামালপুর, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট টায়ার ওয়ান টুর্নামেন্টে নারায়নগঞ্জ জেলা ক্রিকেট দল টাঙ্গাইল জেলা দলকে ৪ উইকেটে হারিয়েছে। জামালপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নারায়নগঞ্জ দল টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাঙ্গাইল জেলা দল। প্রথম দিকে ব্যাটিং যথেষ্ট শক্তিশালী মনে হলেও ধীরে ধীরে ইনিংসে ধস নামে। ৫ ওভারে উইকেট হারানো ছাড়াই ৩৫ রান তুলে তারা আশার আলো দেখিয়েছে। তবে ৮.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারানোর পর লম্বা ব্যাটিং লাইনআপ একে একে ধসে পড়ে এবং ২৩.৫ ওভারে পুরো দল মাত্র ৮২ রানে অলআউট হয়। দলের সর্বোচ্চ রান আসে লিমনের ২২ এবং দেবাশীষ সরকার অপরাজিত থাকেন ১২ রানে। রিফাত বেগ ৯, রুবেল ১, জয়রাজ ৮, ইমতিয়াজ ৩, মেহেদী মারুফ ০, রাকিব ৩, জহিরুল ২, রনি ০ ও রাদিল ০ রান করেন। নারায়নগঞ্জের রনি ফয়সাল মাত্র ১২ রানে ৬ উইকেট নেন। জবাবে ৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে নারায়নগঞ্জ। শুরুতে ৮ রানে প্রথম উইকেট হারানোর পর ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে দল কিছুটা বিপর্যয়ে পড়লেও অভিজ্ঞ তাইবুর রহমান পারভেজ ও সালাউদ্দিন সৌরভ ধীর ও সংযত ব্যাটিং করে দলকে জয় এনে দেন। তাইবুর পারভেজ অপরাজিত থাকেন ১৭ এবং সৌরভ অপরাজিত থাকেন ২২ রানে। নারায়নগঞ্জ ২৬.৩ ওভারে ৮৪ রানে জয় নিশ্চিত করে। টাঙ্গাইলের ইমতিয়াজ ও রনি চৌধুরী দুইজন করে উইকেট নেন। টাঙ্গাইল জেলা দলের সহকারী কোচ ইসলাম খান এবং ম্যানেজার দেওয়ান সাইফুল ইসলাম লিটন ম্যাচ পর্যালোচনায় জানান, “চরম ব্যাটিং ব্যর্থতায় পরাজয় হয়েছে। বোলাররা ভালো বোলিং করলেও রান কম হওয়ায় জয় সম্ভব হয়নি। যদি দলের রান ১৫০ হতো, প্রতিযোগিতা সম্ভব হতো।” টাঙ্গাইল জেলা দলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলার সঙ্গে।

খেলাধুলা

বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন

বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড় বা...

আগস্ট ২৪, ২০২৬
শিক্ষার্থীদের আনন্দ ও মানসিক বিকাশে আশালতার ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের আনন্দ ও মানসিক বিকাশে আশালতার ক্রীড়া সামগ্রী বিতরণ

গ্রামীণ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন নিশ্চিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘আশাল...

জুলাই ২৮, ২০২৬

0 মন্তব্য