খেলাধুলা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২০, ২০২৬
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জামালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ মে ২০২৬ খ্রি.) জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জামালপুর-এর আয়োজনে জেলা স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর জনাব মুহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জামালপুর জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং সিভিল সার্জন জনাব ডাঃ মোহাম্মদ আজিজুল হক।পুলিশ সুপার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশের নারী ফুটবল দল আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকেও ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে। তিনি খেলোয়াড়দের সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার জন্য ধন্যবাদ জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত উপভোগ্য এবং সুন্দর আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো খেলোয়াড় ও ভালো ছাত্র—উভয় ক্ষেত্রেই সফল হতে কঠোর পরিশ্রম ও সাধনার বিকল্প নেই। পাশাপাশি খেলাধুলা সমাজকে মাদকমুক্ত ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষকবৃন্দকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানান।এ সময় জেলা প্রশাসক সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tags: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ সমাপনী পুরস্কার বিতরণ

খেলাধুলা

টাঙ্গাইলের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্য
কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা প্রশাসন টাঙ্গাইলের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্য: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

টাঙ্গাইল জেলার ক্রীড়াঙ্গনের জন্য বয়ে এসেছে নতুন আনন্দ ও গৌরব। জেলার মেধাবী তরুণ ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে অ...

আগস্ট ১২, ২০২৬
ফকল্যান্ড যুদ্ধ থেকে ‘হ্যান্ড অব গড’—উত্তেজনার কেন্দ্রে ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল বিশ্বকাপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ম্যাচের তকমা পেল ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ম্যাচ হিসেবে চিহ্নিত হয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনাল। যুক্তরাষ্ট্রের এফবিআই, ফিফা এবং...

জুলাই ১৫, ২০২৬

0 মন্তব্য