জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর উপজেলা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর উপজেলা
টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ফাইনালে টাঙ্গাইল সদর উপজেলা ১-০ গোলে গোপালপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফুল হক এমপি টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ লুৎফর রহমান এবং টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রবিউল আওয়াল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক।রোমাঞ্চকর এ ফাইনালে টাঙ্গাইল সদর উপজেলা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে একমাত্র গোলের সুবাদে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়। অপরদিকে গোপালপুর উপজেলা দুর্দান্ত লড়াই করেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সম্মানিত দর্শক খেলোয়াড় স্বেচ্ছাসেবক ক্লাব কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের সুশৃঙ্খল উপস্থিতি সহযোগিতা ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে টুর্নামেন্টটি সফল ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে।
Tags:
টাঙ্গাইল সদর উপজেলা
গোপালপুর উপজেলা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ফুটবল চ্যাম্পিয়ন
ফাইনাল ম্যাচ
ক্রীড়া প্রতিযোগিতা
টাঙ্গাইল জেলা
ফুটবল টুর্নামেন্ট বিজয়ী
টাঙ্গাইল জেলার ক্রীড়াঙ্গনের জন্য বয়ে এসেছে নতুন আনন্দ ও গৌরব। জেলার মেধাবী তরুণ ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে অ...
আগস্ট ১২, ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ম্যাচ হিসেবে চিহ্নিত হয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনাল। যুক্তরাষ্ট্রের এফবিআই, ফিফা এবং...
জুলাই ১৫, ২০২৬

