বড় বাশালিয়ায় ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবলের উদ্বোধন
বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বড় বাশালিয়া গ্রামের কৃতী সন্তান মোঃ আব্দুল্লাহ আল হাসান তুষার আনুষ্ঠানিকভাবে নাইট ফুটবল খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মাজেদুর রহমান, সিনিয়র মোং নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর মগড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্যবোধ তৈরি হয়।
আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজ সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্যকে আরও শক্তিশালী করবে।
বড় বাশালিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিগ বল টুর্নামেন্টের নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বড় বা...
গ্রামীণ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন নিশ্চিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘আশাল...

