সারা দেশ

দুর্গাপুরে যুবক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণের অভিযোগে মামলা

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে যুবক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণের অভিযোগে মামলা
দুর্গাপুরে যুবক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণের অভিযোগে মামলা
নেত্রকোনার দুর্গাপুরে পূর্বপরিকল্পিতভাবে এক যুবককে পথরোধ করে জোরপূর্বক অপহরণ এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শামীম আহমেদ ওরফে ‘শুটার শামীম’সহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী শফিকুল ইসলামের ভাই মো. ফারুক আহমেদ (৪৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর সহোদর ভাই শফিকুল ইসলাম (৩৫) গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তাকে জোরপূর্বক আটক করে মুখে কাপড় চেপে ধরা হয় এবং অন্যদের সহযোগিতায় একটি মোটরসাইকেলে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, শফিকুল ইসলামকে তার ইচ্ছার বিরুদ্ধে মোটরসাইকেলে তুলে নিয়ে দুর্গাপুরের বাইরে ধোবাউড়া উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়। পরে ধোবাউড়া থানাধীন রণসিংহপুর বাজার এলাকায় তাকে আটকে রেখে শামীম আহমেদ ওরফে ‘শুটার শামীম’ ভয়ভীতি প্রদর্শন করে তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ করেন বাদী। মুক্তিপণ না দিলে তাকে ক্ষতি করার আশঙ্কার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, তার ভাই শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। এ কারণে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এছাড়া মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে পুলিশ ও বিজিবিকে তথ্য দেওয়ার সন্দেহেও তার ভাইকে আসামিরা হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। ঘটনার বিবরণে বাদী আরও উল্লেখ করেন, শফিকুলকে মোটরসাইকেলে তুলে নেওয়ার সময় তিনি মুখের কাপড় সরিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে করে তাকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর তাকে ধোবাউড়া থানাধীন রণসিংহপুর বাজার এলাকায় নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ধোবাউড়া পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা শফিকুলকে সেখানে ফেলে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা ধোবাউড়া থানায় গিয়ে শফিকুলের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন বলে বাদী জানান। মামলায় অভিযুক্তরা হলেন—শামীম আহমেদ ওরফে ‘শুটার শামীম’ (৩৬), পিতা-আঃ সাত্তার; খোকন মিয়া (৩০), পিতা-মৃত ইন্তাজ আলী; সোহেল ওরফে চান্দু সোহেল (৩৫), পিতা-মৃত নজরুল ইসলাম; আবু ইমরান (৪০), পিতা-আব্দুল বারী মৌলভী মাস্টার; মামুন মিয়া (৩০), পিতা-মৃত আদম আলী; জোনায়েদ মিয়া (৩২), পিতা-শহিদ মিয়া; রবিন মিয়া (৩৭), পিতা-অজ্ঞাত এবং সিদ্দিক মিয়া (৩০), পিতা-ইছমত আলী। তাদের বাড়ি দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে মামলায় আসামি করা হয়েছে। এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে দলবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, চোরাচালান, মাদক ব্যবসা, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে। এদিকে প্রকাশ্য রাস্তা থেকে একজন যুবককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরনের খবর পেয়ে তাৎক্ষনিক ফোর্স পাঠিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া ছেলেকে উদ্ধার করেছি। মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোরগ্যাং বিষয়ে কোন আপোষ নয়। শফিকুলের ভাই বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দিয়েছে, এ বিষয়ে আইনী কার্যক্রম চলমান রয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
Tags: দুর্গাপুরে যুবক অপহরণ লাখ টাকা মুক্তিপণের অভিযোগে

সারা দেশ

দুর্গাপুরে যুবক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণের অভিযোগে মামলা দুর্গাপুরে যুবক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণের অভিযোগে মামলা

নেত্রকোনার দুর্গাপুরে পূর্বপরিকল্পিতভাবে এক যুবককে পথরোধ করে জোরপূর্বক অপহরণ এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শামী...

আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে আরাফাত রহমান কোকো
স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দুর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নে ১০টি দল নিয়ে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।...

আগস্ট ২৬, ২০২৬

0 মন্তব্য