আইন-অপরাধ

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬
দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল
দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল
খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধা  ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল পশ্চিমপাড়া বাইপাস এলাকার নাসিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান কয়েকজন। বিষয়টি দ্রুত দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের পরনে থাকা প্যান্ট ও কোমরের বেল্ট দেখে স্থানীয় কয়েকজন ধারণা করছেন, মরদেহটি গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ মণিরুল ইসলাম রনির হতে পারে। রনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া (ঘোষপাড়া) এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তবে উদ্ধার হওয়া মরদেহটি রনির কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
Tags: দৌলতপুরে ঘের অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আইন-অপরাধ

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধা ৭টা ১০ মিনিটের...

আগস্ট ২৭, ২০২৬
যশোর সীমান্তে বিজিবির জালে ৭.৫৫ লাখ টাকার চোরাচালানি পণ্য যশোর সীমান্তে বিজিবির জালে ৭.৫৫ লাখ টাকার চোরাচালানি পণ্য

মেহেদী হাসান রিপন সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি। এরই অংশ হিসেবে বুধবার ২৬ আগস্ট ব্যাটালিয়নের...

আগস্ট ২৬, ২০২৬

0 মন্তব্য