দুর্ঘটনা

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬
বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় নিশ্চিত করতে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র পাওয়া যায়। ওই ছাড়পত্রে তার নাম পম্পী বড়ুয়া, বয়স ২৪ বছর এবং পিতা/স্বামীর নাম জুয়েল বড়ুয়া উল্লেখ রয়েছে। ঠিকানা হিসেবে রাউজান লেখা রয়েছে। ছাড়পত্র অনুযায়ী, তিনি গত ৮ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং ২০ জানুয়ারি তাকে ছাড়পত্র দেওয়া হয়। গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। এ সময় এক নারী ট্রেনে কাটা পড়েছেন বলে তিনি জানতে পারেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। নিহত পম্পী বড়ুয়া কীভাবে রেললাইনে এসেছিলেন এবং এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tags: বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু চট্টগ্রামের প্রবাল

দুর্ঘটনা

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উ...

আগস্ট ৩০, ২০২৬
খুলনায় অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খুলনা মেডিকেলে ভর্তি—পরিবারের সন্ধান চায় খুলনায় অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খুলনা মেডিকেলে ভর্তি—পরিবারের সন্ধান চায়

খুলনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবক অচেতন অবস্থায় রয়েছেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার সঙ্গে থাক...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য