বাড্ডার সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একই সঙ্গে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভি...
চট্টগ্রামের বোয়ালখালীতে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার...

