সারা দেশ

যশোরের রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
সেপ্টেম্বর ৬, ২০২৬
যশোরের রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই
যশোরের রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই
যশোরের পুলেরহাট–রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজন সাব্বির রহমান (২৬)। তিনি বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া এলাকার আফরা গ্রামের আলি মনসুরের ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি বাক্‌ ও মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা গেছে, সাব্বির রহমান মোটরসাইকেলে যাওয়ার সময় ওই ব্যক্তি বাগেরহাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Tags: যশোরের রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই পুলেরহাটরাজগঞ্জ

সারা দেশ

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্...

সেপ্টেম্বর ৬, ২০২৬
ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৯ বাংলাদেশি ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৯ বাংলাদেশি

ভারতের বিভিন্ন প্রদেশে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের পর্যায়ক্রমে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুশব্যাক করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষের আন...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য