আইন-অপরাধ

গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক।

রুবেল রানা
রুবেল রানা স্টাফ রিপোর্টার ( জামালপুর )
সেপ্টেম্বর ৫, ২০২৬
গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক।
গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক।
টাঙ্গাইলের গোপালপুরে থানা চত্বরেই র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গোপালপুর থানা চত্বরে অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা ট্রাকটি আটক করেন। এ সময় ট্রাক থেকে ৬ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানে ট্রাকের চালককেও আটক করে র‍্যাব। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় ও উদ্ধার করা গাঁজার সঠিক পরিমাণ জানা যায়নি। র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদক, ট্রাক ও আটক চালককে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে এলো বিপুল পরিমাণ গাঁজা, কোথায় যাচ্ছিল চালানটি এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Tags: গোপালপুর থানা চত্বরে বস্তা গাঁজাসহ ট্রাক চালক আটক

আইন-অপরাধ

গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক। গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক।

টাঙ্গাইলের গোপালপুরে থানা চত্বরেই র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

সেপ্টেম্বর ৫, ২০২৬
গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব

গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক, টাঙ্গাইলে নিয়েছে র‍্যাব টাঙ্গাইলের গোপালপুর থানা চত্বরে ৬ বস্তা গাঁজাসহ একটি ট্রাক ও এর চালককে আ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

0 মন্তব্য