টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬
টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ী প্রিভেন্টিভ মামলার আসামি পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এরইধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়।অভিযানকালে ৩০ পিস ইয়াবা ৫ গ্রাম হেরোইন ও ৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।অপরাধ ও অপরাধীর তথ্য দিনটাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।’
Tags:
টাঙ্গাইলে
পুলিশের
অভিযানে
মাদকসহ
গ্রেফতার
জেলা
নিয়মিত
মাদকদ্রব্য
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬ টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করা হ...
সেপ্টেম্বর ৬, ২০২৬
কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার টাঙ্গাইলের কালিহাতীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি, ইয়াবাসহ এক মাদক ব্যবসায়...
সেপ্টেম্বর ৫, ২০২৬

