দুর্ঘটনা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে, পথচারী নারীর মৃত্যু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে, পথচারী নারীর মৃত্যু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে, পথচারী নারীর মৃত্যু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে, পথচারী নারীর মৃত্যু দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত জয়পুরহাটের কালাই উপজেলায় পথচারী এক নারীকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগমও আহত হয়েছেন।নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।জানা যায়, প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। গাড়িতে তাঁর স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাঁদের নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়ি সঙ্গে ছিল।গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গাড়িটির সামনে চলে এলে তাঁকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে সরকারি গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, পথচারী নারীকে রক্ষা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি রাস্তার পাশের ধানখেতে পড়ে যায়।গুরুতর আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসি শাহীনুজ্জামান বলেন দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tags: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে পথচারী

দুর্ঘটনা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে, পথচারী নারীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে, পথচারী নারীর মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কা এড়াতে গিয়ে ধানখেতে, পথচারী নারীর মৃত্যু দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত জয়পুরহাটের কালাই উপজেলায় পথচারী...

সেপ্টেম্বর ৫, ২০২৬
বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উ...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য